বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আয়োজনে সংস্থার রসুলপুরস্থ কার্যালয়ে পবিত্র কোরআন খানি, মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দোয়া মাহফিল, ডা. এম আর খানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের কর্মময় জীবন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তাঁরা আরো বলেন, ডা. এম আর খান শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদি মানুষ। শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর আদর্শ আজও এগিয়ে চলেছে।

এদিকে, ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সাতক্ষীরাস্থ বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, শেখ মোশারফ হোসেন ও রফিকুন নেছা স্মরণে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির-২০২৬ আয়োজন করা হয়।

চক্ষু চিকিৎসা শিবিরে মোট ২৭৪ জন রোগীর পরীক্ষা করা হয়। চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। চক্ষু শিবিরের আর্থিক সহযোগিতা করেন সেখ মোয়াজ্জেম হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০