বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

বিনোদন ডেস্ক: সেই নব্বই দশকের শেষ থেকে চলচ্চিত্র জগতে গ্ল্যামার ছড়িয়ে আসছেন দিলারা হানিফ পূর্ণিমা। তার সিনে অঙ্গনে পথচলার তিন দশকের দীর্ঘ সময় পেরোবে কিছুদিন বাদেই। বয়সও চল্লিশ পেরিয়েছে তার। কিন্তু তার গ্ল্যামার দেখে এখনও বোঝার উপায় নেই বয়স যে একটা সংখ্যা মাত্র; উল্টো দিন যতো যাচ্ছে, পূর্ণিমার তারুণ্যের দীপ্তি আরও বেশি করে প্রকাশ পাচ্ছে।

পূর্ণিমা মানেই যেন রূপের জাদুকরি এক আবেদন। তাকে ভক্তরা আখ্যায়িত করেন ‘চিরসবুজ নায়িকা’ বলেই। এবার তার লুকে এমনই এক ভিন্নতা দেখা গেল, যা দেখে ভক্তরা তাকে অষ্টাদশী তরুণী হিসেবেই আখ্যায়িত করছেন।

সদ্য সামাজিক মাধ্যমে নিজের কিছু নতুন লুকের ছবি শেয়ার করেছেন। তাতে পূর্ণিমার ফ্যাশন সেন্স ও পোশাকের বাছাই ছিল একটু ব্যতিক্রম। যেমন একটি ছবিতে তাকে কালো এক গর্জিয়াস টপস-এ দেখা গেছে। যা তার আধুনিক ও সোফিস্টিকেটেড লুককে ফুটিয়ে তুলেছে।
নতুন লুকে চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি- ফেসবুক।

নিজের বেশ কয়েকটি ভিন্ন লুকে এবার ধরা দিয়েছেন ঠিকই; বিশেষভাবে নজর কেড়েছে তার হেয়ারস্টাইল ও মাথার নান্দনিক এক্সেসরিজ।

কখনো তিনি চুলগুলো পরিপাটি করে পেছনে রেখে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো রঙের আকর্ষণীয় হেডব্যান্ড, আবার কখনো ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন রকমারি ফুলের মোটিফের চমৎকার সব হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন।

তার নতুন এই হেয়ারস্টাইল এবং ইউনিক হেয়ার এক্সেসরিজের নিখুঁত ব্যবহার পুরো লুকটিকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, তা বলাই বাহুল্য।

ভক্তরাও পূর্ণিমার এমন রূপের প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেনের মন্তব্য ছিল এমন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০