বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, সামাজিক যোগােযোগ মাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সহায়তায় ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় জেন্ডার বিষয়ক প্রচলিত নেতিবাচক সামাজিক ধারণা দূরীকরণ, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার কৌশল, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরা হয়।

ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্সের উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সুব্রত মুন্ডার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুব উন্নয়নের ক্যাশিয়ার মোঃ সুজাউদৌলা, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, কয়রা কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন, ফ্যাসিলিটেটর খাদিজা আক্তার মিম, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল প্রমুখ।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি এসব বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০