বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।

এর মধ্যদিয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী তাদের দেশের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশন করেন।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে একটি ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে।
এই কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন।

অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকদের কাছ থেকে বিকেএসপির শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ‘উশু’র প্রশিক্ষণ নিচ্ছেন।

এছাড়া চীনা প্রশিক্ষকদের তত্ত্বাবধানে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়েরও প্রশিক্ষণ নিচ্ছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা। দুই দেশের এই পারস্পরিক সহযোগিতা ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
PM
ছবি: সংগৃহীত

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে খুলনা আসেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

৩

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

৪

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

৫

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

৬

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

৭

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

৮

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

৯

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

১১

কালো ধোঁয়া ও প্লাস্টিকে বিপন্ন সুন্দরবন || ‎তারিক ইসলাম

১২

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৭, হাসপাতালে ১ হাজার ৫৯৬

১৩

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

১৪

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

১৫

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

১৬

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

১৭

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

১৮

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

১৯

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

২০