বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আগামী ডিসেম্বরে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ করে নতুন এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ এবং পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এবারের পরীক্ষায় শিক্ষক নিয়োগপ্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এতদিন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সনদ দেওয়া হতো। পরে পৃথক গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো।

তবে এবারই প্রথম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।

এরই মধ্যে নতুন পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। পাশাপাশি বিদ্যমান ১০৬টি পদের সিলেবাস হালনাগাদ এবং নতুন ১৩টি পদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। পরীক্ষাপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়াও চলমান রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, অক্টোবরের মধ্যে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি।

সবশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এর পরের বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন শিক্ষক নিবন্ধন বা নিয়োগ পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। ফলে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

১

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

২

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

৩

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৪

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

৫

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

৬

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

৮

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

৯

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১০

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১১

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

১২

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১৩

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

১৫

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

১৬

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১৭

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১৮

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১৯

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

২০