
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বুড়িগোয়ালিনীর দাতিনাখালী গ্রামের আলেখ মোড়ে ও গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এসব সংরক্ষণাধার উদ্বোধন করা হয়।
লিডার্সের ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিকাশ মন্ডলের সঞ্চালনায় দাতিনাখালী বনজ সম্পদ ব্যবহারকারী দল শাপলার সহ-সভাপতি সাহিদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে শুষ্ক মৌসুমে নিরাপদ খাবার পানির অভাবে স্থানীয় বাসিন্দাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে বৃষ্টির পানি সংরক্ষণাধার স্থাপন স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানির বিকল্প উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, জি আই জেড এর অর্থায়নে বেসরকারি সংস্থা লির্ডাস ৩০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির প্ল্যান্ট দুটি স্থাপন করেছে।

মন্তব্য করুন