বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আসামে পৌঁছানো একটি বাঘিনীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের বন বিভাগের যৌথ অভিযানে বাঘিনীটিকে আটক করা হয়।

বন কর্মকর্তারা জানান, বিটি-১ নামের বাঘিনীটিকে ২০২৬ সালের ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভের বনে অবমুক্ত করা হয়েছিল। পরে সেটি আসামের সীমানা পেরিয়ে বিটিআরের রাইমোনা জাতীয় উদ্যানে পৌঁছায়।

গত ২৩ অক্টোবর থেকে বাঘিনীটি বিভিন্ন বনাঞ্চল দিয়ে চলাচল করতে থাকে। একপর্যায়ে আসামের কোকরাঝাড় জেলার লোকালয়ের কাছাকাছি চলে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার পাশাপাশি বাঘিনীটির সুরক্ষা নিয়েও উদ্বেগ দেখা দেয়।
পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী
ভারতে ইঞ্জিনিয়ারিং কলেজের পানির ট্যাংকে মৃত বানর, অসুস্থ ৫৪ শিক্ষার্থী

এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও বোড়োল্যান্ডের বন বিভাগ যৌথভাবে নজরদারি ও উদ্ধার অভিযান শুরু করে। এতে জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।

অভিযানকারী দলগুলো বাঘিনীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং নিরাপদে আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শেষ পর্যন্ত সমন্বিত অভিযানের মাধ্যমে বাঘিনীটিকে কোনো বড় ধরনের বিপত্তি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০