বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সারভাইভার্স লিডার গ্রুপের (এসএলজি) সহযোগিতায় আয়োজিত সভায় শিশু পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদ ও এর স্থায়ী কমিটির সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শিশু পাচার প্রতিরোধে করণীয় ও শিশুদের সুরক্ষায় কমিউনিটির দায়িত্ব নিয়ে আলোচনা করেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। সভা সমন্বয় করেন সংস্থাটির সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।

এতে পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলামসহ ৩৫ থেকে ৪০ জন নারী ও ছাত্রী অংশ নেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু যৌন পাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০