
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় শার্শা মিনি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর স্থানীয় আয়োজন উদ্বোধন করেন সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো আয়োজন শিশু-কিশোর ও তরুণদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।

মন্তব্য করুন