বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: সরকারি ছুটি থাকলেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতাও আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া দিবসটি যথাযথভাবে উদযাপনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়ে আলাদা চিঠি দিয়েছে মাউশি।

এর আগে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এবার দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত এই ছটিটা পাচ্ছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১০

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১২

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৪

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৫

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৬

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

১৮

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির

২০