
ডেস্ক রিপোর্ট: দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।
স্বাগত বক্তব্য দেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেন।
বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মুক্ত স্বাধীনের সম্পাদক মো. আবুল কালাম, বৈশাখী টিভির শামীম পারভেজ, হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দীন, স্টার নিউজের গাজী ফরহাদ, সাতক্ষীরা খবরের এসএম মহিদার রহমান, দৈনিক বাংলার আবু সাঈদ, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা প্রমুখ।
বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা অল্প সময়ের মধ্যে সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের খবর তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাকে সামনে আনতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনপিবির হোসেন আলী, গ্রিন টেলিভিশনের মীর খায়রুল আলম, দ্য এডিটরসের রেজাউল করিম, রবিউল ইসলাম, আবু রায়হান, রাজু সিদ্দিকী, ইমন হোসেন, আবু জাফর ও হাবিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক হৃদয় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

মন্তব্য করুন