বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে তিনি সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাজারের দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না বলেন, বিগত দিনে সুখে-দুঃখে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। নাজিমগঞ্জ বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসায়ীবান্ধব বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সমর্থন ও সহযোগিতায় নির্বাচিত হতে পারলে বাজারের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করব।

এদিকে, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণায় বাজারজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ লাইফ কেয়ার ডিজিটাল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আব্দুস সামাদ, কাজী বাদশা, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী মাহফুজুর রহমান, মনজুরুল হক, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, মোসলেম হোসেন, আব্দুল কাদের প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

২

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৩

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

৪

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

৫

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৬

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

৭

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

৮

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

৯

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১০

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১১

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১২

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৩

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৪

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৫

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

১৮

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

১৯

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

২০