
আশাশুনি প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আশাশুনিতে দেশীয় প্রজাতির ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ প্রমুখ।
অবমুক্ত করা মাছের পোনার মধ্যে ছিল ২ কেজি রুই, ২ কেজি কাতলা, ২ কেজি সিলভারকার্প, ২ কেজি মৃগেল ও ২ কেজি তেলাপিয়ার পোনা।

মন্তব্য করুন