বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

ডেস্ক রিপোর্ট: চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু পরীক্ষার ফরম পূরণের তথ্য জানান।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

এ লক্ষ্যে ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদন ফর্ম পূরণের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ বোর্ডে প্রদেয় মোট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফর্ম পূরণ শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ শিগগিরই প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ৫ থেকে ৭ নভেম্বরে মধ্যে অনলাইনে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে।

সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ৮ নভেম্বর। পরীক্ষার ফি ব্যাংকে জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে। Final Candidate List Print করে যাচাই করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান স্বাক্ষর করবেন।
পরীক্ষার্থীর স্বাক্ষরসংবলিত প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে।

প্রদর্শিত সম্ভাব্য তালিকা থেকে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেওয়া যাবে ৫-৯ নভেম্বরের মধ্যে।

একই নামের একাধিক ছাত্র/ছাত্রী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্বাচন করতে হবে, যাতে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো পরীক্ষার্থীর নাম নির্বাচিত না হয়। এরূপ ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা মুদ্রণ করে প্রতিষ্ঠানপ্রধান ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ তালিকা সংরক্ষণ করতে হবে।

সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর। সোনালী ব্যাংকের সোনালী সেবার কপি ও পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস সংক্রান্ত
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফি
তত্ত্বীয়: প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী): ১২৫ টাকা।
ব্যাবহারিক: প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী): ২৫ টাকা।

কেন্দ্র ফি সংক্রান্ত (এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরিশোধ করতে হবে): এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি জন প্রতি ৪৫০ টাকা।

তত্ত্বীয় বিষয়সমূহের আদায়কৃত কেন্দ্র ফি হতে প্রত্যেক কলেজ ১০ শতাংশ টাকা নিজস্ব ব্যয়ের জন্য রেখে অবশিষ্ট ৯০ শতাংশ টাকা পরীক্ষা কেন্দ্রের ব্যয়ভার নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করতে হবে। বোর্ড অফিস হতে অব্যবহৃত উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সাজসরঞ্জাম সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় খরচ কেন্দ্র ফি হতে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকুলান করতে হবে।

পরীক্ষার ফি এবং কাগজপত্র বোর্ডে জমা দেওয়ার নিয়মাবলি
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে কেবল সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। কোনোক্রমেই নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার, সিকিউরিটি ডিপোজিট রিসিট অথবা ট্রেজারি চালান ইত্যাদিতে বোর্ডের ফি গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখের পর কোনোক্রমেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

২

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

৩

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

৪

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৫

আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

৬

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরমপূরণ কবে? ফি কত?

৭

ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ

৮

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

৯

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

১০

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১১

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১২

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৩

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

১৪

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

১৭

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১৮

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১৯

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

২০