বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

ডেস্ক রিপোর্ট: ‌‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার শিশু নেতৃবৃন্দের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শিশু একাডেমি মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।

সকালে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এনসিটিএফ সাতক্ষীরার সহ-সভাপতি রুফাইয়া রহমান মাইশার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তানজিম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বিশ্বের বাংলা বিভাগে শিশু সাংবাদিকতার বৃহত্তম প্ল্যাটফর্ম ‘হ্যালো’র জেলা সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোসাম্মৎ তাছরিনা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। প্রথম দিকের ছয়জন বক্তা তাদের বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রধান অতিথি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, শিশুদের আজকের এই সচেতনতা ও নেতৃত্বই আগামীর একটি সুন্দর ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণের মূল ভিত্তি।

প্রধান আলোচক শরীফুল্লাহ কায়সার সুমন উল্লেখ করেন, সাংবাদিকতা ও সৃজনশীলতার মাধ্যমে শিশুদের কণ্ঠস্বর সমাজের প্রতিটি কোণায় পৌঁছে দিতে হবে, তবেই তাদের অধিকার সুরক্ষিত হবে।

বিশেষ অতিথি মোহাম্মদ সাকিবুর রহমান বলেন, শিশুদের সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষক মোসাম্মৎ তাছরিনা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।

শিশু বক্তা নিশাত তাসনিম প্রিয়ন্তী ও মোহাম্মদ তাকিবুল সুলতান তন্ময় যথাক্রমে শিক্ষা ও জলবায়ু সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের নিরাপদ ভবিষ্যৎ ও বাসযোগ্য পৃথিবীর জন্য জলবায়ু পরিবর্তন রোধে এখনই সচেতন হতে হবে।

অনুষ্ঠান শেষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’—তিন গ্রুপের ১৮ জন বিজয়ী প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিশুকে উৎসাহমূলক উপহার দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৩

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৪

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৫

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৬

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৭

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৮

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১১

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১২

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৩

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৪

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৫

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৮

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৯

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

২০