বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গেটপাড়া গ্রামে সরকারের কাছ থেকে বৈধভাবে ডিসিআরকৃত খাস জমি জোরপূর্বক জবরদখলের উৎসবে নেমেছে একদল স্থানীয় দখলদার।

মৃত জহুরুল ইসলামের স্ত্রী অসহায় বিধবা খাদিজা খাতুনের বন্দোবস্ত নেওয়া জমি জবরদখলে বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় আবদুল হাকিমের হাত থেকে পরিত্রাণ পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সদয় দৃষ্টি আকর্ষণ করেছে বিধবা খাদিজা পরিবার।

এব্যাপারে আইনগত সহায়তা পেতে আদালতের শরণাপন্ন হয়েছে পরিবারটি। আদালতের আইনীপত্রে উল্লেখ মতে, মৃত জহুরুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম অনুযায়ী ডিসিআরকৃত বৈধ খাস জমি ভোগদখল করে আসছেন। গত ২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে অভিযুক্ত আবদুল হাকিম ও তার সহযোগীরা দলবল নিয়ে ওই জমিতে দলবদ্ধ হানা দেয়। অভিযুক্তরা অত্যন্ত সুকৌশলে জমিতে জোরপূর্বক জমির ঘেরা বেড়া উপড়ে দেয় এবং গাছগাছালি কেটে নেয়। এ সময় অসহায় বিধবা খাদিজা খাতুন নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, স্বামী হারানোর পর একমাত্র সম্বল বলতে সরকারের দেওয়া এই ডিসিআরকৃত খাস জমিটুকুই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু প্রভাবশালী আব্দুল হাকিমের এমন বেপরোয়া ও অবৈধ কার্যকলাপে বর্তমানে তিনি পথে পথে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী খাদিজা খাতুন জানান, আইনি প্রক্রিয়া ও সরকারের বন্দোবস্তকৃত কাগজপত্রে জমির মালিক হওয়া সত্ত্বেও তাকে উচ্ছেদ করা হয়েছে এবং দফায় দফায় প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে আব্দুল হাকিম।

এদিকে সরকারের খাস জমি বন্দোবস্ত নিয়ে একজন অসহায় বিধবা নারী শান্তিপূর্ণভাবে বসবাস করলেও প্রভাবশালীচক্রের এমন জবরদখল ও হুমকির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে আব্দুল হাকিমের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

১

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

২

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

৩

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৪

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

৫

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

৬

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

৮

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

৯

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১০

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১১

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

১২

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১৩

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

১৫

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

১৬

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১৭

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১৮

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১৯

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

২০