বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ নভেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাদের নিয়ে যায় ডিবি। পরে তাদের রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিবি বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি বলেন, বর্তমানে তাদের সঙ্গে ডিবি কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

২

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৪

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৫

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৬

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

৭

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

৮

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৯

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

১০

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১১

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১২

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১৩

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৪

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

১৮

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

২০