বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ নভেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

ডেস্ক রিপোর্ট: ২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত দিনে উপস্থিত হননি অভিনেত্রী।

ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণ দেখিয়ে তার আইনজীবীরা হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে এতে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। পাশাপাশি নোরার নামে নতুন করে সমন জারি করে আগামী ৬ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংয়ের (ইওডব্লিউ) দায়ের করা মামলায় গত ২ নভেম্বর নোরাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি সশরীরে উপস্থিত হননি।

তার আইনজীবীদের দাবি, অল্প সময়ের নোটিশে সমন পাওয়ায় এবং আগে থেকে নির্ধারিত পেশাগত চুক্তি থাকায় ওই দিন আদালতে আসা সম্ভব হয়নি। এ কারণে হাজিরা মওকুফের আবেদন করেন তারা।

তবে নোরার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, আদালতের কার্যক্রমকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পরে শুনানি পিছিয়ে আগামী ৬ নভেম্বর নির্ধারণ করা হয় এবং অভিনেত্রীর নামে নতুন সমন জারি করা হয়।

এদিকে আদালতের এই পদক্ষেপের পর নোরার আইনি টিম জানিয়েছে, এই মামলায় অভিনেত্রী কোনো অভিযুক্ত নন। তদন্তে সহায়তার জন্য তাকে কেবল সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।

তাদের ভাষ্য, ‘পরিষ্কার জানানো হচ্ছে যে, নোরা ফাতেহি এই মামলায় কোনো অভিযুক্ত নন এবং তিনি কোনো অপরাধও করেননি। আদালতকে তদন্তে সাহায্য করার জন্য কেবল একজন সাধারণ সাক্ষী হিসেবেই তাকে ডাকা হয়েছে।’

কিন্তু ২০০ কোটি রুপির সুকেশ চন্দ্রশেখর কাণ্ডে কেন বারবার উঠে আসছে নোরার নাম? তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পলের সঙ্গে নোরার যোগাযোগের তথ্য সামনে আসে।

জিজ্ঞাসাবাদে নোরা জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানে পারফর্ম করার বিনিময়ে তাকে নগদ অর্থের পরিবর্তে দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল একটি বিএমডব্লিউ গাড়ি এবং গুচির ব্যাগসহ বিভিন্ন বিলাসবহুল সামগ্রী।

তবে সুকেশের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন অভিনেত্রী। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলেও জানান নোরা।

তদন্তের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নোরার জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তী সময়ে চার্জশিটে তাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

২

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৩

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৪

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৬

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৭

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

৮

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

৯

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১০

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১১

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১২

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৩

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৪

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৫

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৬

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৭

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৮

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৯

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০