বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে একশ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জের সুলতানশাহী উত্তর পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৫১)।

এসআরবি-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মাদকদ্রব্যসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, উইনকোরেক্স হলো কোডিন ফসফেট মিশ্রিত একটি ভারতীয় কাশির সিরাপ। বর্তমানে এটি বাংলাদেশে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাদকসেবীদের কাছে এটি ‘জয়ন্তী’ নামেও পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১২

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৩

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৪

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৫

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৬

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৭

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৮

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৯

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

২০