বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এবং জেলা জাসাস এর আহবায়ক শেখ জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার ওপর বিস্তারিত আলোকপাত করেন।

তাঁরা বলেন, লালনের গান ও বাণী মানুষকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গাইতে শেখায়।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়, যেখানে লালন সাঁইয়ের জনপ্রিয় আধ্যাত্মিক গীতিগুলো পরিবেশিত হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০