
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে।
দেবহাটা থানা ওসি এইচএম শাহীন জানায়, থানার এসআই বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন