বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২ নভেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট: কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে জনতা ব্যাংক থেকে ১ হাজার ১২১ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, সালমান এফ রহমান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান-স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে এসব মামলা করা হয়েছে।

প্রথম মামলায় স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে ১৪১ কোটি ২৮ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। দ্বিতীয় মামলায় আরবান ফ্যাশনস লিমিটেডের নামে প্রায় ৪১৭ কোটি ৪ লাখ টাকা এবং তৃতীয় মামলায় মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে প্রায় ৫৬৩ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে অভিযোগের পরিমাণ ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকা।

প্রথম মামলায় স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ২২ জন, দ্বিতীয় মামলায় আরবান ফ্যাশনস লিমিটেডের নামে ২২ জন এবং তৃতীয় মামলায় মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ২৫ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে সালমান এফ রহমান ছাড়াও বেক্সিমকো লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী ওরফে ও কে চৌধুরী এবং এ বি সিদ্দিকুর রহমান রয়েছেন। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা এবং জনতা ব্যাংকের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ঋণ ও ইডিএফ সুবিধা মঞ্জুরের পর ব্যাক-টু-ব্যাক (বিবি) এলসির মাধ্যমে নিজেদের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির নামে অ্যাকোমডেশন বিল তৈরি করে অর্থ আত্মসাৎ করা হয়। পরে এসব অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

৩

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

৪

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

৫

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

৬

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

৭

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

৮

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

৯

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১০

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

১১

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

১২

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১৩

মীরার সঙ্গে প্রথম সাক্ষাতের মজার স্মৃতি শোনালেন শাহিদ

১৪

আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

জন্মদিনে ভালোবাসার জবাব দিলেন শাহরুখ

১৬

গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৭

ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০

১৮

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

১৯

তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

২০