বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম (৩২)সহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওমর সাকি ফেরদৌস পলাশ ও জহিরুলের বিরুদ্ধে আশাশুনি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এছাড়া গ্রেপ্তার অপর তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ নং মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬), সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

২

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৩

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৪

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

৫

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

৭

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

৮

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

৯

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১০

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১১

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১২

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৩

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৪

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

১৫

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

১৬

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১৭

মীরার সঙ্গে প্রথম সাক্ষাতের মজার স্মৃতি শোনালেন শাহিদ

১৮

আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জন্মদিনে ভালোবাসার জবাব দিলেন শাহরুখ

২০