বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সাংবাদিক রুস্তম আলীকে নিয়ে ‘কুখ্যাত সন্ত্রাসী রুস্তম আলী গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তার প্রতিনিধির বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রুস্তম আলী বাদী হয়ে যশোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কেশবপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর সিআর ৭৩৩/২৬।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক রুস্তম আলী দীর্ঘ ২২ বছর ধরে কেশবপুরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। গত ২৮ অক্টোবর যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তা পত্রিকায় তাঁকে নিয়ে ‘কুখ্যাত সন্ত্রাসী রুস্তম আলী গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

বাদীর অভিযোগ, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি তাঁকে চরমপন্থী দলের সদস্য হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। অথচ এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত বলে দাবি করেছেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ ঘটনায় দৈনিক প্রভাতফেরির কেশবপুর প্রতিনিধি মাহাবুবুর রশিদ সবুজ এবং দৈনিক যশোর বার্তার কেশবপুর প্রতিনিধি জেবা খানকে বিবাদী করে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন সাংবাদিক রুস্তম আলী।

আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৩

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৪

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৫

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৬

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৭

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

৮

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১০

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১১

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১২

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৩

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৪

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৫

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৬

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৭

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

১৮

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

১৯

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২০