বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

তালা প্রতিনিধি : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে তালা মহিলা কলেজ। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অর্জন উদযাপনে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে তালা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শত শত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আনন্দ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম।
আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক তরুণ সরদার, আবু হোসেন, গাজী নজরুল ইসলাম প্রমুখ।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা কলেজ থেকে মোট ২৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ অর্জনসহ মোট ১৬০ জন উত্তীর্ণ হয়েছেন। কলেজটির পাসের হার ৫৮ দশমিক ১৮ শতাংশ।

উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফির সার্বিক তত্ত্বাবধান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত ফল হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে তালা মহিলা কলেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৩

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৪

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৫

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৬

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৭

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

৮

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১০

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১১

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১২

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৩

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৪

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৫

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৬

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৭

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

১৮

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

১৯

গাজীপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২০