বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

বিনোদন ডেস্ক: তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর প্রেম, সম্পর্ক কিংবা বিয়ের খবর জানতে বরাবরই কৌতূহলী থাকেন তারা। পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তারকা মুখ খুললে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে এমনই কিছু কথা জানালেন কেয়া পায়েল।

মালদ্বীপে অবকাশযাপনের সময় অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার সঙ্গে এক যুবককে দেখা যায়। মালদ্বীপের একটি অভিজাত রেস্টুরেন্টে পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। আড্ডার একপর্যায়ে ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতেও দেখা যায় কেয়া পায়েলকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এরপর থেকেই ওই যুবকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে নিজের একটি সুন্দর ছবি প্রকাশ করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এই পোস্টের পর গুঞ্জন আরও জোরালো হয়।

নেটিজেনদের অনেকের ধারণা, ভিডিওতে দেখা যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাদের কেউ কেউ মালদ্বীপ সফরকে নিছক অবকাশযাপন নয়, বরং প্রেমের সফর হিসেবেও দেখছেন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি কেয়া পায়েল।

সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, প্রেম গোপন রাখার মধ্যেই আলাদা সৌন্দর্য রয়েছে। সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না তিনি। বিয়ের সিদ্ধান্ত নিলেই সে খবর সবাইকে জানাবেন।

কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি। যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০