
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (নাম) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন জাহাঙ্গীর আলম (মনি) নামে এক মাদক কারবারী।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয় ।
জানা যায়, কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের (মনি) বসতবাড়ির দক্ষিণ পাশের একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক মাদক কারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন