
কালিগঞ্জ প্রতিনিধি: আগামী ৭ নভেম্বর রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য পুলিশ মহাসমাবেশ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
নির্ধারিত পোশাক ও ক্যাপ পরিধান, পরিচয়পত্র সঙ্গে রাখা, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা এবং নির্ধারিত প্রবেশপথ ব্যবহারসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এছাড়া মহাসমাবেশস্থলে ব্যাগ, পানির বোতল ও অননুমোদিত সামগ্রী বহন না করা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়মকানুন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে মোট ১০৭ জন গ্রাম পুলিশ এ মহাসমাবেশে যোগদান করবেন। তাদের নির্বিঘ্নে যাতায়াত, নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম।

মন্তব্য করুন