বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।

মহাসড়কের পাশের বর্জ্য মহাসড়কে এনে সেখানে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এসময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকল ধরনের যানবাহন এমনকি অটোরিকশা, মোটরসাইকেল চলাচলেও বাধা দিয়ে মহাসড়কে ক্রিকেট খেলছেন তারা।

সেখানে উপস্থিত সাংবাদিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও নেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা বাধা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সকালে জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

২

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৩

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৪

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

৫

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

৬

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

৭

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

৮

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

৯

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১০

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১১

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১২

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৩

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৪

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

১৫

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

১৬

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১৭

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১৯

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

২০