
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) জামিল কবির ও ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) গৌরাঙ্গ পাল।
আরও উপস্থিত ছিলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিএম আলতাফ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন