
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে যুব র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত, গাছের চারা রোপণ, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করে।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আসাদুজ্জামান খোকন, মিজানুর রহমান, মুহাম্মদ শফিয়ার রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রকাশ ঘোষ বিধান, আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, আবুল হাশেম, খোরশেদ আলম, জালাল উদ্দীন, মুরশাফুল আলম, মোল্লা ইউনুস আলী, মাওলানা আশরাফুল ইসলাম, সোহেল আহমেদ, তামিম রায়হান, আল মামুন ও কাজী ফারহানা আফরোজ।

মন্তব্য করুন