
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাস মালিক-শ্রমিক সংগঠনের সদস্য ও স্থানীয় জনসাধারণ।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সাধারণ শ্রমিক, কলারম্যান, সিরিয়ালম্যান, নাইট গার্ড, কুলি ও পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কালিগঞ্জ বাস টার্মিনাল পুনর্বহালের দাবি জানান।
তাঁদের মতে, বাস টার্মিনালকে কেন্দ্র করে পরিবহন খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কর্ম সংস্থান ও জীবিকা জড়িত।
তাই সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে বাস টার্মিনাল পুনর্বহালের দাবি জানান তারা।

মন্তব্য করুন