বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

ডেস্ক রিপোর্ট: অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে দেয়া হয় কোপা ট্রফি। এই পুরস্কারের ভোটে অংশ নেন সাবেক ব্যালন ডি’অরজয়ীরা। প্রত্যেক বিচারক তাদের পছন্দের তিন ফুটবলারকে নির্বাচন করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের জন্য যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট দেয়া হয়। ব্যক্তিগত পারফরম্যান্স, দলের ওপর প্রভাব, দলীয় সাফল্য, শিরোপা, ফুটবলীয় দক্ষতা ও ফেয়ার প্লে বিবেচনায় নিয়ে বিজয়ী নির্বাচন করা হয়।

২০২৬ সালের সেই কোপা ট্রফির ভোটে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। ব্যালন ডি’অর অনুষ্ঠানের ভোটের হিসাব সামনে আসার পর দেখা গেছে, ২৭ সদস্যের বিচারকমণ্ডলীর মধ্যে একমাত্র মেসিই ভোট দিয়েছেন বায়ার লেভারকুসেনের আলজেরিয়ান মিডফিল্ডার ইব্রাহিম মাজাকে। নিজের পছন্দের তালিকায় মাজাকে তৃতীয় স্থানে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। খবর টিওয়াইসি স্পোর্টসের।

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়ের ঝুলিতে গিয়েছে মেসির ভোট। পাঁচ পয়েন্ট পেয়েছেন প্রথম স্থানে থাকা লামিনে ইয়ামাল, তিন পয়েন্ট পেয়েছেন দ্বিতীয় স্থানে থাকা পাউ কুবারসি এবং এক পয়েন্ট পেয়েছেন মাজা।

মেসির এই একটি ভোটের সুবাদেই কোপা ট্রফির চূড়ান্ত তালিকায় এক পয়েন্ট নিয়ে নবম স্থানে জায়গা করে নেন আলজেরিয়ার এই তরুণ ফুটবলার। এতে তিনি পেছনে ফেলেছেন ইয়োহান মানজাম্বিকে। তবে তার ওপরে অবস্থান করেছেন এলি জুনিয়র ক্রুপি।

এবারের ভোটে শীর্ষস্থান নিয়ে মূল লড়াই ছিল বার্সেলোনার দুই সতীর্থ ইয়ামাল ও কুবারসির মধ্যে। সাবেক ব্যালন ডি’অরজয়ীদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এই দুই স্প্যানিশ ফুটবলার। তালিকার তৃতীয় স্থানে ছিলেন ওয়ারেন জায়ার-এমেরি।

ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’-এর তথ্য অনুযায়ী, মাজার পক্ষে মেসির ভোট ছিল বিচারকদের মধ্যে একেবারেই ব্যতিক্রমী। কুবারসির পক্ষে প্রথম পছন্দের ভোট দিয়েছেন জিয়ান্নি রিভেরা, কার্ল-হাইনৎস রুমেনিগে, রুদ খুলিত, মার্কো ফন বাস্তেন, রবার্তো বাজ্জিও, হ্রিস্টো স্তইচকভ, জর্জ উইয়াহ, ম্যাথিয়াস জ্যামার, রিভালদো, পাভেল নেদভেদ, রোনালদিনহো, ফাবিও ক্যানাভারো ও রদ্রি।

অন্যদিকে ইয়ামালকে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন আরও ১৩ জন বিচারক। তাদের মধ্যে ছিলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, লুকা মদরিচ ও করিম বেনজেমার মতো তারকারা।

তবে মাজার জন্য এবারের কোপা ট্রফির সেরা দশে জায়গা করে নেয়াটাই বড় অর্জন। প্রথম আলজেরিয়ান ফুটবলার হিসেবে এই পুরস্কারের সেরা দশে জায়গা করে ইতিহাস গড়েছেন ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

বায়ার লেভারকুসেনের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন মাজা। জাতীয় দলের হয়েও নজর কেড়েছেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানসাস সিটিতে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল আলজেরিয়া। সেই ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। তবে ম্যাচে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন মাজাও। ফরেস শাইবিকে দিয়ে একটি গোল করানোর সুযোগ তৈরি করেছিলেন তিনি। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

মেসির বিপক্ষে মাঠে নামার পরও সেই তরুণ আলজেরিয়ানকে নিজের ভোটের তালিকায় জায়গা দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কোপা ট্রফির ভোটে মেসির এই ব্যতিক্রমী পছন্দ তাই আলাদা করে আলোচনায় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

১

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

২

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৩

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৪

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৫

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৬

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

৭

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

৮

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১১

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১২

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৩

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৪

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৫

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

১৭

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ছে, নেপথ্যে কী?

১৮

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

১৯

মিরপুরে শ্রমিকদের মধ্যে ঢুকে নিষিদ্ধ আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

২০