বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩১ অক্টোবর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক ফয়সাল

ডেস্ক রিপোর্ট: ওমানে অনুষ্ঠেয় এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
যুব দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান আল মুমিন।

আগামী ৫ নভেম্বর শুরু হবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে যুব টাইগাররা। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৪ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচই হবে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ এর আগে ২০২৩ ও ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল। এবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ওমানে খেলতে যাবে যুব টাইগাররা।

১৫ সদস্যের বাংলাদেশ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিউর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

১

গোবরেই লুকিয়ে আছে জ্বালানি স্বনির্ভরতা || এসএম নাহিদ হাসান

২

সাতক্ষীরায় মাঠে গড়ালো ২য় বিভাগ ক্রিকেট লীগ

৩

কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

৪

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

৫

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৬

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৭

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৮

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৯

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

১০

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

১১

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

১২

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

১৩

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১৪

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১৫

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১৬

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৭

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২০