বাংলাদেশ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩১ অক্টোবর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে।
প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে নিয়ে ঢাকায় যাওয়ারও আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবিতে আয়োজিত লংমার্চের সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনী দাবি নয়, বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের সার নিশ্চিত করার দাবিতে আমরা মাঠে নেমেছি।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কার্ড বিতরণের প্রচার করা হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
একইসঙ্গে গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগ করেন।

কৃষকের সার সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, নিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এসব অনিয়ম বন্ধ করে কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, ১১ দলের বিজয় নয়, তারা চান দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জাতির সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করে তিনি বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, কোনো আপসও করবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সভাপতিত্ব করেন খুলনা মহানগরীর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। পরিচালনা করেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী হাবিবুল্লাহ বেলালী।

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ সকালে ঢাকা থেকে শুরু হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে এই লংমার্চে অংশ নিয়েছে হাজারেরও বেশি যানবাহন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

২

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

৩

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

৪

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

৫

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

৬

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

৭

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

৮

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

৯

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১০

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

১১

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

১২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৩

হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক ফয়সাল

১৫

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিরোধীদলীয় নেতা

১৬

লজ্জাজনক পরাজয়ে ফাইনালের স্বপ্নে বড় ধাক্কা বাংলাদেশের

১৭

তাহসিফ সাউরির বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

১৮

এইচএসসিতে ফেল করায় আত্মহত্যা

১৯

কয়রায় সুন্দরবনের ঝিনুক পাচারকালে আটক ১

২০