
ডেস্ক রিপোর্ট: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। অন্যদিকে ২৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। আজ
শনিবার সকালে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এ বছর গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। ২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রাম ৫২ দশমিক ০৭ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, কারিগরিতে ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৬১ দশমিক ০৭ শতাংশ।

মন্তব্য করুন