
দেবহাটা প্রতিনিধি: ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দেবহাটা উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার গাজীরহাট বাজার ও মৎস্য আড়ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীসহ ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’-এর সদস্যরা।
অভিযানে বাজার এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার, এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল ধ্বংস এবং মৎস্য আড়তের ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গুমুক্ত দেবহাটা গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন