বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট: দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে প্রথম পর্যায়ে ৮ জেলার আবেদন জমা নেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে।

‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়া হবে।

দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও সহায়তাই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রাথমিক পর্যায়ে ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এই জেলাগুলো হলো, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। বর্তমানে এসব জেলা থেকে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। রোববার থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

অর্থায়নের আবেদন করবেন যেভাবে

আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যে কোনো তপশিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। এক্ষেত্রে আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তপশিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

১

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

২

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৩

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৪

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৫

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৬

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

৭

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

৮

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১১

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১২

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৩

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৪

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৫

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

১৭

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ছে, নেপথ্যে কী?

১৮

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

১৯

মিরপুরে শ্রমিকদের মধ্যে ঢুকে নিষিদ্ধ আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

২০