বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

কালিগঞ্জ প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও যুবঋণের চেক বিতরণ।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, আইসিটি কর্মকর্তা হেমন্দ্র নাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে গৃহীত এসব কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

১

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

২

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৩

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৪

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৫

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৬

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

৭

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

৮

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১১

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১২

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৩

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৪

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৫

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

১৭

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ছে, নেপথ্যে কী?

১৮

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

১৯

মিরপুরে শ্রমিকদের মধ্যে ঢুকে নিষিদ্ধ আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

২০