বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তি আদায় করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের এক মাঠকর্মী। এসময় তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মাঠকর্মী তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন (৪২) জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী। অভিযুক্ত সুমন সরদার (৩৬) একই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম (২২) গত ২৩ ফেব্রুয়ারি জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন তারা।

অভিযোগে বলা হয়, অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় রোববার সকালে গিয়াস উদ্দীন টাকা চাইতে সুমনের বাড়িতে যান। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি বাম হাতের বাহুতে কামড় দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে খাদিজা বেগম ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন এবং তাঁকে ঝাড়ু দিয়ে মারধর করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি।

জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, আমার কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

১

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

২

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৩

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৪

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৫

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৬

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

৭

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

৮

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১১

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১২

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৩

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৪

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৫

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

১৭

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ছে, নেপথ্যে কী?

১৮

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

১৯

মিরপুরে শ্রমিকদের মধ্যে ঢুকে নিষিদ্ধ আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

২০