বাংলাদেশ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এইচএসসিতে ফেল করায় আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় পাস না করায় মানসিকভাবে ভেঙে পড়েছিল হৃদয়। পরে পরিবারের অজান্তে শনিবার ১২টার দিকে সে নিজ বাড়িতে আত্মহননের পথ বেছে নেয়। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, ঘটনার পর হৃদয়ের মরদেহ উদ্ধারের সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে।

এতে লেখা আছে, ‘আজকের বিষয়টার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা-মা আমার জন্য তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছে আজকের রেজাল্টার জন্য। তবে গার্ডরত স্যারের ভুলের কারণে এমন হলো। আব্বু-আম্মু আমাকে ক্ষমা করে দিও।’

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবর শোনার পর পুরো গ্রামবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে। শুধু রেজাল্ট খারাপ হওয়ার কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। হৃদয় অত্যন্ত ভালো ছেলে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে এটি আত্মহত্যার ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে ফেল করায় আত্মহত্যা

১

কয়রায় সুন্দরবনের ঝিনুক পাচারকালে আটক ১

২

কয়রায় পাস করেনি শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী

৩

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

৪

দেবহাটায় পাসের হার ৪২.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন

৫

দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পান করাল সখিপুর দুগ্ধ সমবায় সমিতি

৬

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি

৭

সখিপুরের বিএনপি নেতা আব্দুর রহমান আর নেই, জেলা বিএনপির শোক

৮

দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা

৯

সাতক্ষীরায় পাসের হার ৪৩.৪৫%, পাস করেনি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ

১০

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

১১

কপ৩১-এর পথে উপকূলের ১৯ জেলার জলবায়ু দাবি এক মঞ্চে

১২

প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে || পাভেল পার্থ

১৩

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

১৪

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১৫

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

১৬

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

১৭

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

১৮

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

১৯

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

২০