বাংলাদেশ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ অক্টোবর ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে মাছ আহরণ ও শুঁটকি তৈরির মৌসুম শুরু হতে না হতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও উত্তাল সাগরে ব্যাহত হচ্ছে মাছ আহরণ। মৌসুমের প্রথম দিন শুক্রবার (৩০ অক্টোবর) দুবলার চরসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় কয়েক হাজার জেলে ও মৎস্যজীবী পড়েন বিপাকে।

মাছ ধরতে সাগরে যেতে না পারা, নতুন ঘর ও শুঁটকি তৈরির স্থাপনা নির্মাণ করতে না পারা ও রোদের অভাবে মাছ শুকাতে না পারায় অনিশ্চয়তা পড়ে এসব জেলেদের মৌসুমী জীবিকা।

বৈরী আবহাওয়ার কারণে জেলেদের সম্ভাব্য আর্থিক ক্ষতির পাশাপাশি সুন্দরবন বিভাগের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

জেলেরা জানান, প্রতিবছর শুঁটকি মৌসুমকে কেন্দ্র করে সুন্দরবনের দুবলার চর, আলোরকোল, মেহেরআলীসহ বিভিন্ন চরে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার জেলে ও মৎস্যজীবী সমবেত হন। অক্টোবরের শেষ দিক থেকে মার্চ পর্যন্ত চলে তাদের মাছ আহরণ ও শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। এ জন্য মৌসুম শুরুর সময়ে তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে চরে পৌঁছে অস্থায়ী বসতঘর, মাছ শুকানোর মাচা ও অন্যান্য স্থাপনা তৈরি করেন। কিন্তু এবার শুরুতেই বৈরী আবহাওয়া তাদের সব প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে।

জেলেরা জানান, বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকায় জেলেদের নতুন ঘর নির্মাণ ও শুঁটকি তৈরির অবকাঠামো প্রস্তুতের কাজ ব্যাহত হয়। একই সঙ্গে উত্তাল সাগরের কারণে অনেক জেলে মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারেননি। কেউ কেউ উপকূলের কাছাকাছি মাছ ধরলেও রোদের অভাবে সেই মাছ শুকাতে পারেননি। ফলে মৌসুমের শুরুতেই মাছ আহরণ ও শুঁটকি উৎপাদনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে।

জেলেদের জীবিকার বড় ভরসা সাগরের মাছ। পাঁচ মাসের মৌসুমে পর্যাপ্ত মাছ ধরা পড়া, দস্যুদের চাঁদা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তা থাকেন তারা।

দুবলার চর জেলে পল্লীর ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান বলেন, ‍বৃহস্পতিবার রাত থেকে দুবলার চর এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে মৌসুমের শুরুতে এখানে আসা জেলেরা মাছ আহরণ ও বসবাসের জন্য নতুন ঘর তৈরিতে বাধাগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে, শুঁটকি মৌসুম ঘিরে বন বিভাগ এবার ৮ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জেলেদের মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন কমে গেলে বন বিভাগের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

২

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

৩

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

৪

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

৫

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

থমকে আছে কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ

৭

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

৮

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

৯

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১০

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

১১

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

১২

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

১৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

১৫

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৬

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

১৭

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৮

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১৯

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

২০