
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও সাধারণ সম্পাদক ডা. এ এম শামীম স্বাক্ষরিত এক অফিস আদেশে খুলনা সিটি মেডিক্যাল কলেজ এর ডাইরেক্টর ডা. মোস্তফা কামালকে সভাপতি এবং সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কমিটির অন্যান্যরা হলেন- যশোরের ডা. মেজবাউর রহমান সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলাকে সহ-সভাপতি, খুলনার শামিম আরা নীলা যুগ্ম সাধারণ সম্পাদক, ডা. এম বি জামান ট্রেজারার, কুষ্টিয়ার মো. আরাফাত জামান তপন সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাটের এস এম নুরুল আলম লিটন দপ্তর সম্পাদক।

মন্তব্য করুন