
ডেস্ক রিপোর্ট: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেল আয়োজিত এই সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কার, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুনার রশীদ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

মন্তব্য করুন