বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ অক্টোবর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকেরা।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোটরসাইকেল মালিকেরা অতিরিক্ত সময় পাচ্ছেন।
আগে সময়সীমা ছিল ১৫ নভেম্বর

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে বিআরটিএ। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়।

গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে নম্বরপ্লেট সংযোজনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।

তবে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের মাপ হবে মোটরসাইকেলের ধরনভেদে আলাদা।

উদাহরণ হিসেবে, নম্বরপ্লেটে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ এভাবে নিবন্ধন নম্বর প্রদর্শন করা যেতে পারে।
মালিকদের প্রতি নির্দেশনা

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সংযোজন করতে হবে।

নতুন সময়সীমা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ কাজ সম্পন্ন করার সুযোগ থাকছে। তাই মোটরসাইকেল মালিকদের নির্ধারিত নিয়ম মেনে নম্বরপ্লেট সংযোজন এবং বিআরটিএর পরবর্তী নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এর আগে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা পূর্বনির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের বাস্তব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

২

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

৩

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

৪

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

৫

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

৬

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

৭

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

৮

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

৯

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১০

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

১১

শ্যামনগরের মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামি সিলেট থেকে গ্রেপ্তার

১২

সাদমানের সেঞ্চুরির পর তাইজুলের ঘূর্ণি, স্বস্তিতে বাংলাদেশ

১৩

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

কালিগঞ্জ মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৫

সুন্দরবনে বনদস্যুদের ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের দাবি বনজীবীদের

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

১৭

EJN workshop on Covering climate-induced Non-Economic Loss and Damage held in Satkhira

১৮

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৯

পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর প্রচারণায় গোবর নিক্ষেপের অভিযোগ

২০