বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।

সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল বারী মোল্ল্যা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার ফরিদুজ্জামান, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাছুম বিল্লাহ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ফহরাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ ও জীবন মাহমুদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

১

পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর প্রচারণায় গোবর নিক্ষেপের অভিযোগ

২

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

৩

​নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

৪

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

৫

হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড

৬

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৯

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

১০

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

১১

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

১৩

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

১৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১৬

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১৭

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১৮

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৯

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

২০