বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

​নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

ডেস্ক রিপোর্ট: ​জাতীয় কবির সৃষ্টিশীল ভাবধারা ও আদর্শকে শিক্ষার্থীদের কর্ম ও মননে চিরভাস্বর রাখার দীপ্ত প্রত্যয়ে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

​ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদযোগে উদযাপিত ‘নজরুল বর্ষ ২০২৬’-এর অংশ হিসেবে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

​মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল কোনো প্রতিযোগিতা ছিল না, বরং তা পরিণত হয় নজরুল-চেতনার এক মিলনমেলায়। এতে নজরুলের ইসলামী সংগীত, গজল, হামদ ও নাত, কবিতা আবৃত্তি, ‘নজরুল ও মানুষের মুক্তি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার মতো বৈচিত্র্যময় সব ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

তরুণ কণ্ঠে কবির দ্রোহ ও ভক্তির সুর মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি করে এক ভিন্ন ও উদ্দীপনাময় সুরের আবহ।

​অনুষ্ঠানে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতী আখতারুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান, রায়হানুল কবির প্রমখ। বিচারকের দায়িত্ব পালন করেন এসএম শহীদুল ইসলাম, নাসির উদ্দীন ও মেহেরুন নেছা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মতিউর রহমান।
এছাড়াও মাদ্রাসার শিক্ষক-প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।

​অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কবি নজরুলের সাম্যবাদী ও মানবিক চেতনার নানান দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সংস্কৃতির আলোয় সুকুমার বৃত্তির বিকাশ ঘটিয়ে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির উদার ও অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলাই এ আয়োজনের পরম উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

১

পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর প্রচারণায় গোবর নিক্ষেপের অভিযোগ

২

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

৩

​নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

৪

এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

৫

হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড

৬

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৯

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

১০

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

১১

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

১৩

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

১৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

১৫

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১৬

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১৭

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১৮

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৯

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

২০