বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামি সিলেট থেকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার সন্ধ্যায় পিবিআই সাতক্ষীরা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ অক্টোবর সিলেট মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের মোঃ ইস্রাফিল মিস্ত্রীর ছেলে জিসান হোসেন বিজয় বাবু ওরফে জিহান (২৪) এবং একই এলাকার মোঃ ওমর ফারুকের ছেলে আবুজার গিফারি (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোজাম্মেল মিস্ত্রী গত ১০ অক্টোবর শ্যামনগর হতে নিজ মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে গোপালপুর ব্রিজের উপর পৌঁছালে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় প্রতিপক্ষ । স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খুলনা মেডিকেল কলেজে রেফার করলে ১৩ অক্টোবর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এরপর নিহতের ছেলে তোজাম্মেল হোসেন গত ২০ অক্টোবর বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে শ্যামনগর থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২।

পিবিআই সাতক্ষীরা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই সাতক্ষীরার পুলিশ সুপার রেশমা শারমিন এর সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযু্ক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামির অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তাসহ পিবিআই, সাতক্ষীরার একটি চৌকস দল গত ২৭ অক্টোবর বিকালে ১নং আসামি জিসান হোসেন বিজয় বাবু ওরফে জিহান এবং ২নং আসামি আবুজার গিফারিকে পিবিআই সিলেট জেলার সহযোগিতায় সিলেট মহানগরী এলাকা হতে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

মামলার তদনন্তকারী কর্মকর্তা‌ পিবিআই সাতক্ষীরার এসআই (নিরস্ত্র) মোঃ তুহিন গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ অক্টোবর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

২

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

৩

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

৪

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

৫

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

৬

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

৭

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

৮

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

৯

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১০

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

১১

শ্যামনগরের মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই আসামি সিলেট থেকে গ্রেপ্তার

১২

সাদমানের সেঞ্চুরির পর তাইজুলের ঘূর্ণি, স্বস্তিতে বাংলাদেশ

১৩

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

কালিগঞ্জ মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৫

সুন্দরবনে বনদস্যুদের ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের দাবি বনজীবীদের

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

১৭

EJN workshop on Covering climate-induced Non-Economic Loss and Damage held in Satkhira

১৮

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৯

পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর প্রচারণায় গোবর নিক্ষেপের অভিযোগ

২০