
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিযানের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক তুহিন হুদা, ক্রীড়া শিক্ষক রওশনারা খানম প্রমুখ।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের একটি ক্লাস নেন। পরে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন