
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আগামী ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবস । দিবসটি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোশাররফ হোসেন, শেখ অজিয়ার রহমান, আবু বক্কর সিদ্দিক, জিএম নুর মোহাম্মদ, গোলাম রসুল, হাবিবুর রহমান ও মতলেবুর রহমান মতলু।
সভায় আগামী ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন